খালেদা জিয়ার মৃত্যু: সাত দিন শোক পালন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

ঢাকা: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশে বিএনপির সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সর্বস্তরের নেতাকর্মীরা সাতদিন কালো ব্যাজ পরিধান করবেন। এছাড়া, দলীয় কার্যালয়ে সাতদিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।”

রিজভী আরও জানান, গুলশানের চেয়ারপারসন কার্যালয় এবং নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই রাখা হবে, যেখানে মানুষ তাদের সমবেদনা প্রকাশ করতে পারবেন।

error: Content is protected !!