খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন।

শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা জানান ডা. জাহিদ। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওনার অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।”

ডা. জাহিদ আরও জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। তিনি বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তাঁকে চিকিৎসা দিচ্ছেন। এ চিকিৎসা কার্যক্রমে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

এদিকে, শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুনরায় মাকে

error: Content is protected !!