শেরপুরে ভেজাল গুড়া মরিচ প্রস্তুত ও বিক্রি মোবাইল কোর্টে জরিমানা

জান্নাতুল বাকী, শেরপুর | দেশ এডিশন
প্রকাশ: ১১ minutes ago

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর বাজার এলাকায় ভেজাল মিশ্রিত গুড়া মরিচ প্রস্তুত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও বাজারজাত করার দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে দুটি পৃথক মামলায় মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উদ্ধারকৃত সকল ভেজাল দ্রব্য তাৎক্ষণিকভাবে জব্দ করে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

স্থানীয় সচেতন মহল মোবাইল কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

error: Content is protected !!