গাইবান্ধায় দশম শ্রেণির স্কুলছাত্রীর করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ঘন্টা আগে

গোবিন্দগঞ্জ উপজেলায় একটি সেপটিক ট্যাংক থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম নুরমা খাতুন। তিনি ওই এলাকার কৃষক নজরুল ইসলামের কন্যা এবং স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!