৫ মে স্মরণে ছাত্র জমিয়তের দেশব্যাপী কর্মসূচি

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ মে সারাদেশের সকল শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং তাদের স্মরণে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি দেশের সকল শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানান।

এছাড়া সংশ্লিষ্ট সকল ইউনিটকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

error: Content is protected !!