বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। জানা গেছে, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
তার সহকারী জানান, রিজভী দ্রুত সুস্থ হয়ে উঠতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশ এডিশন পরিবারের পক্ষ থেকেও তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।