অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, শনিবার রাতে পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়। রোববার সকালে এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে রাজনৈতিক সূত্রে জানা গেছে, মো. আসাদুজ্জামান বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

পদত্যাগের বিষয়ে আইন মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

error: Content is protected !!