আতাউর রহমান আতার নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মাস আগে

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতা মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় মঙ্গলবার রাতে ‘দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন’ বিষয়ক প্রচারণা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত করেছেন।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা।

স্থানীয় নেতারা সভায় বক্তৃতা কালে বলেন, ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া ও সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে উঠান বৈঠকের গুরুত্ব অপরিসীম। তারা আতা ভাইয়ের নেতৃত্বকে মানিকগঞ্জের উন্নয়নের জন্য অগ্রণী হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় নেতা বাদন বলেন, “মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা আতা ভাইকে সামনে নিয়ে সহযোগিতা করুন। আতা ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারলে ভবিষ্যতে মানিকগঞ্জের উন্নয়ন আরও এগিয়ে যাবে।”

অবশেষে আতাউর রহমান আতা বলেন, “আমি মানুষের পালস বুঝতে পারি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দলমত দেখিনি। যখন চেয়ারম্যান ছিলাম, তখন সবার চেয়ারম্যান; আর এমপি হলে সবার এমপি হতে চাই। ৩১ দফা বাস্তবায়নে জনগণের সমর্থন ও ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক কর্মী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

error: Content is protected !!