আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন, শিক্ষার্থী ও সমাজকর্মীরা অংশগ্রহণ

মোঃ আশরাফুল ইসলাম | দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

পঞ্চগড়ের বোদা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে র‍্যালি ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম। তিনি বলেন, “তরুণরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে। দূর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে দূর্নীতি রোধে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

error: Content is protected !!