আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হবে প্রত্যর্পণ: শফিকুল আলম

প্রকাশ: ৩ মাস আগে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হবে প্রত্যর্পণ প্রক্রিয়া। বাংলাদেশ তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে এবং ভারত ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, তিনি বিশ্বাস করেন, জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং অন্যান্য আওয়ামী লীগ নেতৃত্বকেও একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। তিনি আরও উল্লেখ করেন, “কামাল যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগিরই বিচারের মুখোমুখি হয়ে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের আরও বেশি মনোযোগ পাবে।”

শফিকুল আলম আরও বলেন, “কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেনো, চিরদিন দায় এড়ানো সম্ভব নয়। যদি আমরা জাতি হিসেবে জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকি, তবে অপরাধীদের জন্য পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে।”

error: Content is protected !!