ইরানের পতাকা বদলে দিয়েছে মাস্কের মালিকানাধীন এক্স!

দেশ এডিশন | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

এক্সে (X) বদলে গেল ইরানের পতাকার ইমোজি, যোগ হলো সিংহ-সূর্য প্রতীক

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (X)–এ ইরানের জাতীয় পতাকার ইমোজিতে পরিবর্তন আনা হয়েছে। এক্স ব্যবহারকারীদের নজরে এসেছে, ইরানের বর্তমান রাষ্ট্রীয় প্রতীকের বদলে ইমোজিতে বিপ্লব-পূর্ব (১৯৭৯-এর আগের) সিংহ ও সূর্য চিহ্ন যুক্ত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ব্যবহারকারীরা বিষয়টি লক্ষ্য করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—ইরানে চলমান সহিংস বিক্ষোভ ও অস্থিরতার প্রেক্ষাপটে এমন পরিবর্তন আনায় এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতীকীভাবে ‘সিংহ ও সূর্য’ চিহ্নটি ইরানের বিপ্লব-পূর্ব ইতিহাস ও পুরনো জাতীয় প্রতীকের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা যায়। এ কারণে অনেকেই এটিকে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন।

error: Content is protected !!