ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-৭ আসনে বিএনপির ডা. মাহবুবুর রহমান লিটন

নিজস্ব প্রতিবেদক, মো আবু সাইদ
প্রকাশ: ১ মাস আগে

ময়মনসিংহ-৭ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন নির্বাচন কমিশনে আপিল করে পুনরায় প্রার্থিতা ফিরে পেয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, প্রার্থিতা সংক্রান্ত জটিলতার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করেন। পরে শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়। এর ফলে নির্বাচনী মাঠে পুনরায় আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারছেন তিনি।

এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে ময়মনসিংহ-৭ আসনে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়ভাবে সমর্থকরাও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

error: Content is protected !!