লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি তার বক্তব্যে সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।