ঈশ্বরদীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন

মো: হাসান ইসলাম :
প্রকাশ: ২ minutes ago

পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আলহাজ মোড় এলাকায় অবস্থিত বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান জানানো হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

error: Content is protected !!