নতুন বছরের প্রথম দিন থেকেই দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) কার্যক্রম। এই ব্যবস্থার মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ বা অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট শনাক্ত করে ধাপে ধাপে বন্ধ করা হবে।
এনইআইআর চালুর ফলে এখন যে কেউ খুব সহজেই ঘরে বসে জানতে পারবেন—
✔ নিজের জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কয়টি মোবাইল সিম/হ্যান্ডসেট নিবন্ধিত আছে
✔ ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না
চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি ধাপে এই তথ্য যাচাই করতে পারবেন।
এনআইডি দিয়ে কতটি মোবাইল নিবন্ধিত আছে জানার পদ্ধতি
ধাপ–১:
প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন:
👉 https://neir.btrc.gov.bd/homepage
ধাপ–২:
হোমপেজের ডান পাশে উপরের দিকে থাকা Registration মেন্যুতে ক্লিক করুন।
ধাপ–৩:
রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
নাম লেখার সময় কোনো স্পেস ব্যবহার করবেন না
ইউজার আইডি অবশ্যই ছোট হাতের অক্ষর ও সংখ্যা দিয়ে তৈরি করতে হবে
আপনার এনআইডি যদি ১০ সংখ্যার হয়, তাহলে Smart ID অপশন নির্বাচন করুন
এনআইডি যদি ১৩ বা ১৭ সংখ্যার হয়, তাহলে NID অপশনে ক্লিক করুন
ধাপ–৪:
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করুন। লগইন করার পর আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত সব মোবাইল সেটের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
মোবাইল ফোন বৈধ কি না যাচাই করবেন যেভাবে
লগইন করার পর বাম পাশে থাকা
“Check Your Phone’s Verification Status Instantly” অপশনে ক্লিক করুন।
সেখানে আপনার ব্যবহৃত ফোনের IMEI নম্বর দিন
সাবমিট করলে সঙ্গে সঙ্গে জানা যাবে ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না
👉 IMEI নম্বর জানতে মোবাইল থেকে ডায়াল করুন: *#06#
এনইআইআর কার্যক্রম চালুর মাধ্যমে অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের ঝুঁকি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে গ্রাহক সুরক্ষা ও টেলিযোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত হবে।