এমপি হলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ৭ সভাপতি

দেশ এডিশন ডেস্ক :
প্রকাশ: ১২ ঘন্টা আগে

জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাত সভাপতি। ইসলামী ছাত্রশিবির-এর সাবেক এই নেতারা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী হিসেবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।

নির্বাচনে ছাত্রশিবিরের সাবেক মোট ১৬ জন সভাপতি অংশ নিলেও তাদের মধ্যে সাতজন জয়লাভ করেন। অপরদিকে, সাবেক আরও নয়জন সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা বিজয়ী হতে পারেননি। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোট ৬৮ জন প্রার্থী জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এমপি নির্বাচিত হওয়া সাবেক ছাত্রশিবির সভাপতিদের মধ্যে রয়েছেন—
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের (কুমিল্লা-১১),
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২),
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪),
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩),
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২),
সালাহউদ্দিন আইউবী (গাজীপুর-৪),
হাফেজ রাশেদুল ইসলাম (শেরপুর-১)।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃত্ব থেকে উঠে আসা নেতাদের এই সাফল্য জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংকের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

error: Content is protected !!