এ্যাড. আব্দুল মোমেন মিয়ার নেতৃত্বে নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলে পর্যবেক্ষণ টীমের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক | অ্যাডভোকেট মোঃ রিয়াজ খান
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী নেতাকর্মীদের সুসংগঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে কার্যকর নির্বাচনী প্রচারণা পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে সার্বিক মনিটরিং সেল ও জেলা ভিত্তিক টীম গঠন করা হয়েছে।

গত ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সকল জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এসব টীম বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণা কার্যক্রম তদারকি ও সার্বিক মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার সকল আসনে নির্বাচনী প্রচারণা ও মনিটরিং টীমের নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ আইন সম্পাদক ও ঢাকা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাড. আব্দুল মোমেন মিয়া। এ টীমে আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোবারক হোসেন মিতুল এবং আমান উল্লাহ

নির্বাচনী প্রচারণা ও মনিটরিং সেলের দায়িত্ব প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন,

“আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো। টাঙ্গাইল জেলার সবগুলো আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত হবে—ইনশাআল্লাহ।”

এদিকে, কেন্দ্রীয় এই মনিটরিং কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী মাঠে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

error: Content is protected !!