ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষীছড়িতে মাদ্রাসায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

প্রকাশ: ২ ঘন্টা আগে

পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা-এর বিভিন্ন মাদ্রাসায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিন লক্ষীছড়ি উপজেলার মগাইছড়ি এতিমখানা মাদ্রাসা এবং লক্ষীছড়ি নূরানী মাদ্রাসায় পৃথকভাবে ইফতার কর্মসূচি আয়োজন করা হয়। ইফতারে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের সংগঠক মো. মিজানুর রহমান। তিনি বলেন, “পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সমাজের অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন।”

এছাড়া কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

error: Content is protected !!