ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটেছে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসায় কেউ না থাকার সুযোগে চোর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এখন পর্যন্ত কী পরিমাণ মালামাল নেওয়া হয়েছে তা জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করা হয়। দুইজন মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে এদিন বিকেলে তার পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছান।