জননিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে কাঠালিয়া আর্মি ক্যাম্প

মোঃ শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি | দেশ এডিশন
প্রকাশ: ৫ দিন আগে

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এক বিশেষ অভিযানে ঝালকাঠির কাঠালিয়া এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার রাত ০১:৩০ থেকে ০৩:৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে কাঠালিয়া আর্মি ক্যাম্পের একটি টিম ছিটকি এলাকায় অভিযান চালায়। অভিযানে মাহাতাব ও রাকিবুল নামে দুইজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়ঃ
ইয়াবা ট্যাবলেট: ২০৫৬ পিস
নগদ টাকা: ২২,২২৫ টাকা
কিছু পরিমাণ গাঁজা
দেশীয় অস্ত্র
মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম

অভিযান শেষে ভোর ০৪:২০ ঘটিকায় আটককৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য কাঠালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদার থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

error: Content is protected !!