কাশিমনগরে জানাজায় ইমামতি করলেন অ্যাড. গাজী এনামুল হক

নিজস্ব প্রতিবেদক │ মো: কামরুল হাসান , যশোর
প্রকাশ: ১ মাস আগে

মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইত্যা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি নুর ইসলাম মাস্টারের দাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানাজা নামাজে ইমামতি করেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক

জানাজায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মুসল্লি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

error: Content is protected !!