কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলাফল

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কুমিল্লা-৪ আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফলে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট।

অন্যদিকে বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৬ হাজার ভোট। ফলাফল অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বলে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

এ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছে।

error: Content is protected !!