গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান পদত্যাগ করছেন এবং আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ‘রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শনিবার বা রবিবার পদত্যাগ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘পদত্যাগের পর রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বিএনপিতে যোগ দিয়ে সদস্য পদ গ্রহণ করবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন, এ বিষয়ে আবু হানিফ জানান, ‘উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে।’