আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি বিশেষ টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ টিভিসিটি প্রকাশ করা হয়।
https://www.facebook.com/reel/3782233632084802
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে নারীদের অংশগ্রহণ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের অফিসিয়াল ফেসবুক পেজে টিভিসিটি প্রকাশ করে।
প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়,
“চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিল। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটেও নারীরা একই মহিমায় জেগে উঠবে।”
টিভিসিতে নারীদের ভোটাধিকার, সচেতন অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ নারী ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করবে এবং ভোটের মাঠে তাদের সক্রিয় উপস্থিতি বাড়াবে