জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চূড়ান্ত হওয়া প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। এসময় প্রবাসে বিএনপি নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ দেওয়ার অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন তারেক রহমান। চলমান বাস্তবতায় কিছু আসনে হয়তো বিএনপির কিছু প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন: তারেক রহমান