জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই আ. লীগের: প্রেসসচিব

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম শুক্রবার মাগুরার নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, মানুষের কাছে বর্তমানে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত।

শফিকুল আলম আরও বলেন, দলের বহু নেতাকর্মী দেশের বাইরে থেকে মিথ্যাচার করে চলেছেন। তারা দাবি করছেন, তিন হাজার পুলিশ নিহত হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এ ধরনের বক্তব্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও ভয়ংকর করছে।

তিনি বলেন, জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকার করা ছাড়া কোনো বিকল্প নেই।

error: Content is protected !!