জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ, শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে আজ অনুষ্ঠিত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক। নতুন অধিবেশনকে কেন্দ্র করে সংসদে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট হল (লেভেল–২) এ অনুষ্ঠিত হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।

সংসদ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে সংসদের কার্যক্রম সক্রিয় করা, বিভিন্ন স্থায়ী কমিটির কার্যপরিকল্পনা এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে একই দিন বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, এসব বৈঠক জাতীয় সংসদের নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সংসদের সক্রিয়তা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রণয়ন কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

error: Content is protected !!