টাকা গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

রাজধানীতে ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই গ্রামের বাড়ি বা বিভিন্ন গন্তব্যে যাওয়ায় ফাঁকা বাসার নিরাপত্তা নিশ্চিত করতে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ পরামর্শ দেন।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং ছুটির সময়ে ফাঁকা থাকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে ডিএমপি। নগরবাসী যাতে স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

ডিএমপির পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, বাসা ফাঁকা রেখে কোথাও গেলে নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়ের বাসা বা নিরাপদ স্থানে সংরক্ষণ করতে। পাশাপাশি বাসার নিরাপত্তা জোরদার করতে প্রতিবেশীদের অবহিত রাখা এবং প্রয়োজনে স্থানীয় থানা পুলিশকে তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হবে এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

error: Content is protected !!