হত্তর মোহাম্মদপুরের আইনজীবী সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ সংসদীয় আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ও এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ বারের অন্যান্য বিশিষ্ট আইনজীবীবৃন্দ। এনডিএম-এর পক্ষে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম এবং যুগ্ম বিভাগীয় সম্পাদক ব্যারিস্টার শোভন মাহমুদ।
মতবিনিময় সভায় আইনজীবী সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং পারস্পরিক মতামত বিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।