তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিলে চতুর্থ দিনের শুনানি চলছে

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৪ মাস আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে চলমান আপিলের চতুর্থ দিনের শুনানি মঙ্গলবার শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি পরিচালনা করছেন। শুনানি সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হয়।

জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে, গত ২৩ অক্টোবর আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়। সেইদিন আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী।

২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। আর প্রথম দিনের শুনানি ২১ অক্টোবর শুরু হয়।

উল্লেখ্য, ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শোনার পর আপিলের অনুমতি প্রদান করা হয়েছিল।

error: Content is protected !!