তারাগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতা গ্রে -ফ -তা র

নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ
প্রকাশ: ১ মাস আগে

রংপুরের তারাগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে মো. রেজাউল ইসলাম রুবেল (৪৮) নামের এক সাবেক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ভীমপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. ওমর আলী।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

error: Content is protected !!