তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে লিখিত অনুমতি দেওয়া হয়েছে।

শায়রুল কবির খান আরও বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠান।

তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠিটি পৌঁছে দেন। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) সাত্তার পাটোয়ারী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি পাওয়ার পর এখন সংবর্ধনা অনুষ্ঠানের স্থান, সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতি চূড়ান্ত করা হবে।

error: Content is protected !!