তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে দুই দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও তেঁতুলিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম (শাহীন)।
তিনি জানান, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৬ ডিসেম্বর বন্দরের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ওই দিনও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময় বন্দরের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
২৭ ডিসেম্বর সকাল থেকে পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে বলে সংশ্লিষ্টরা জানান।