ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার উকিলবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির ঢাকা–আগামী আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।
এ সময় ধাক্কায় বিকল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্র থ্রি-হুইলারকে চাপা দিয়ে লোকালয়ের ভেতরে ঢুকে পড়ে। এতে মাহেন্দ্রসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।