ত্রিশালে সড়ক দু র্ঘ ট না, ৩ জন হাসপাতালে

আবু সাইদ, স্টাফ রিপোর্টার (ত্রিশাল উপজেলা)
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলার কানহর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার সিএনজিকে ধাক্কা দিলে যানটি ক্ষতিগ্রস্ত হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ তিন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

error: Content is protected !!