দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালক (লিগ্যাল) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন।
সোমবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, মোহাম্মদ আলী হোসাইনকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (ডিজি-লিগ্যাল) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় শর্তে তিনি দুদকের লিগ্যাল শাখার দায়িত্ব পালন করবেন।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের আইনগত কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
সূত্র: বাসস