কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৬ minutes ago

কক্সবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা এটিএম নুরুল বশর চৌধুরী সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। তাঁর এই নিয়োগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে তিনি জেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, কক্সবাজার জেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সবার সহযোগিতা চান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা জেলা পরিষদের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

error: Content is protected !!