নকলা-নালিতাবাড়ি আসনে বিএনপির বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী বৈঠক আজ গুলশানে।

মোহাম্মদ জাকির ইসলাম, শেরপুর
প্রকাশ: ৪ মাস আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে জোরেশোরে। এর অংশ হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের মনোনয়ন প্রত্যাশী ৩ জন নেতাকে আজ রবিবার বিএনপির গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে গুলশানে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

ডাকা হয়েছে—

  • কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান মোঃ ফয়জুর রহমান,

  • শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরী, এবং

  • সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রিপন

স্থানীয় বিএনপি সূত্র জানায়, আজকের এই বৈঠককে ঘিরে নকলা ও নালিতাবাড়ী উপজেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

দলীয় হাইকমান্ডের সঙ্গে এই বৈঠক প্রার্থী নির্ধারণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

error: Content is protected !!