নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক শাখাওয়াত হোসেন খানকে স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১৪ minutes ago

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে শাখাওয়াত হোসেন খান নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতাকর্মীরা।

এ উপলক্ষে মোহাম্মদ শাহ আলম মাস্টারের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ লুৎফর রহমান লিটন, মোহাম্মদ শাহ আলম, মো. রিপনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, শাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

error: Content is protected !!