নারায়ণগঞ্জের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেছে সদর উপজেলা প্রেসক্লাব। ৬ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে কয়েকশ পরিবারকে ঈদ উপহার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য হুইলচেয়ার প্রদান করা হয়।
২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসা এই উদ্যোগের অংশ হিসেবে এবছরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই প্রতিবছর এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিনের সভাপতিত্বে এবং দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন— নারায়ণগঞ্জ জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম আপেল, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রেজাউল ইসলাম আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা জসিম বেপারী, মানবাধিকার কর্মী ও সদর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ফেরদৌসী আক্তার রেহানা, নারায়ণগঞ্জ জেলা বেসরকারি স্কুল (কিন্ডারগার্টেন) শিক্ষক সমিতির সভাপতি কাওসার মাহমুদ, এস কে শাহিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজী রনি, মোহাম্মদ সালাউদ্দিন, হাসান ইমাম সম্রাট, মোহাম্মদ আনু এবং কনটেন্ট ক্রিয়েটর মো. লিমনসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সফল করতে সদর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মন্ডল, অর্থ বিষয়ক সম্পাদক সাথী আক্তার, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, সহকারী দপ্তর সম্পাদক ইমাম হোসেন সুমন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করেন। বিশেষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তন্ময় শিকদার, শেখ কাউসার, মোহাম্মদ রাব্বি, মো. হাসান ও শরিফুল ইসলাম সিয়াম।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি নাবিলা শারমিন উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের এ উদ্যোগকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।