নালিতাবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

প্রকাশ: ৪ মাস আগে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান

সভায় সভাপতিত্ব করেন ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল জলিল

আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়—এটি একটি ন্যায্য ও জনগণের রাষ্ট্রব্যবস্থা গঠনের রূপরেখা। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

error: Content is protected !!