সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলাম নামে একটি বিদেশি পাসপোর্টের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি পোস্ট করে দাবি করা হয়, নাহিদ ইসলাম নাকি বিদেশি পাসপোর্টধারী এবং দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, ছড়িয়ে পড়া পাসপোর্টের ছবিটি ভুয়া এবং বিভ্রান্তিকর। ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম The Dissent–এর যাচাই অনুযায়ী, নাহিদ ইসলামের নামে প্রচার হওয়া বিদেশি পাসপোর্টটি জাল/ভুয়া।
ফ্যাক্ট চেক রিপোর্টে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়ানো “Commonwealth of Dominica” (ডোমিনিকা) দেশের পাসপোর্টের ছবিটি প্রমাণযোগ্যভাবে ভুয়া। এটি সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, যাচাই ছাড়া এ ধরনের ছবি/দাবি শেয়ার করলে সমাজে ভুল তথ্য ছড়িয়ে পড়ে এবং ব্যক্তিগতভাবে কাউকে হেয় করার সুযোগ তৈরি হয়। তাই কোনো তথ্য শেয়ার করার আগে বিশ্বস্ত সূত্র ও ফ্যাক্ট চেক দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।