নির্বাচন কমিশন-প্রশাসন-পুলিশ গুলশানের আন্ডারে: হাসনাত

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ বর্তমানে গুলশানের আন্ডারে চলে গেছে। তিনি এই মন্তব্য করেছেন ৫ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় তার ভেরিফাইড ফেসবুক লাইভ এ।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের আচরণ “উদ্বেগজনক” এবং আইন সবার জন্য সমান হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, এক রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল হলেও একই কারণে অন্য দলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে, যা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি মানুষের আস্থা কমাচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসন ও পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে থাকার কথা থাকলেও তারা বর্তমানে গুলশানের প্রভাবের অধীনে কাজ করছে, যা অত্যন্ত দুঃখজনক।

এছাড়াও তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি অবিচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। গত দেড় দশক ধরে যারা গণতন্ত্রের জন্য রাস্তায় আন্দোলন করেছেন, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে এবং দলের ভিতরে বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে লক্ষ্য করে বলেন, কিছু মিডিয়া, ব্যবসায়ী ও প্রশাসনের নেটওয়ার্ক বিএনপির অভ্যন্তরে প্রভাব বিস্তার করছে, যা একটি “ফ্যাসিস্ট উৎপাদন” ঘটাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তারেক জিয়া যদি এই নেক্সাসের মধ্যে পড়েন, তবে তা দল ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

error: Content is protected !!