নির্বাচনী দায়িত্বে থাকা ব্যাংকারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের নির্দেশ

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতি বিলম্বে এ নিবন্ধন শেষ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্ব পালনের কারণে অনেক ব্যাংকার স্বাভাবিকভাবে নিজ কেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিতে না পারার সম্ভাবনা থাকে। সে কারণে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, যারা নির্বাচনী দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারা যেন দায়িত্ব পাওয়ার পরপরই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেন।

error: Content is protected !!