আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এই নির্বাচন। বাউফলের সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে উৎসাহ ও উদ্দীপনা। নির্বাচনী কার্যক্রম ঘিরে বাউফল উপজেলায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।