নোয়াখালীর সোনাইমুড়িতে গতকাল রাত ৭:৪০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক শোয়েব (২৩), পিতা মোঃ মিলন, সাং-বারাহিপুর, ০৩ নং ওয়ার্ড, ০৮ নং সোনাপুর ইউপি এবং তার সাথে আরোহী ফাহিম (২৫), পিতা-আলম, একই এলাকার বাসিন্দা, সোনাইমুড়ী থেকে মাইজদী যাওয়ার সময় সোনাইমুড়ী থানাধীন ০৭ নং বজরা ইউনিয়নের বগাদিয়া সাকিনস্থ মহাসড়কে দ্রুতগতিতে অতিক্রম করছিলেন।
পথচারী এক অজ্ঞাতনামা মহিলা রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চালক শোয়েব তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শোয়েব ঘটনাস্থলে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর আরোহী ফাহিমকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতদের পরিবারবর্গ ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।