পঁচিশ বছর পর ভোট দিয়ে আবেগাপ্লুত ফিরোজা খাতুন

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৯ ঘন্টা আগে

লোহাগাড়া উপজেলা প্রতিনিধি: দীর্ঘ পঁচিশ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে আবেগাপ্লুত হয়েছেন ৮৫ বছর বয়সী ফিরোজা খাতুন। বার্ধক্য ও অসুস্থতাকে উপেক্ষা করে ভোট দেওয়ার অদম্য ইচ্ছা নিয়ে তিনি হাজির হন ভোটকেন্দ্রে।

শুক্রবার সকাল ৯টার দিকে তাকে হুইলচেয়ারে করে কেন্দ্রে নিয়ে আসেন তার ছেলে দেলোয়ার হোসেন। তিনি তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ফিরোজা খাতুন চট্টগ্রামের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদরের কালোয়ার পাড়ার বাসিন্দা।

ভোট দিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “অনেক দিন ধরে ভোট দিতে পারিনি। মনে খুব কষ্ট ছিল। আজ ভোট দিয়ে মনের আশা পূরণ হলো। যদি এবারও ভোট দিতে না পারতাম, খুব আফসোস থাকত। ২০০১ সালে শেষবার ভোট দিয়েছিলাম। পঁচিশ বছর পর আবার ভোট দিতে পারলাম। আমি খুব খুশি। যাকে ভালো লাগে তাকেই ভোট দিই।”

তার এই দৃঢ়তা ও গণতান্ত্রিক চেতনা উপস্থিত ভোটারদেরও অনুপ্রাণিত করে। স্থানীয়রা বলেন, বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভোট দিতে আসা ফিরোজা খাতুনের এই আগ্রহ নতুন প্রজন্মের জন্যও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

error: Content is protected !!