খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে প্রতীকী কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।