দেশে ৩১ জন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কর্মকর্তােরা তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদেরকে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।
নিযুক্ত কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ১১ ডিসেম্বরের বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, যদি কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তবে তিনি নতুন কর্মস্থলের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।