ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, জুলাই সনদ ও গণহত্যার বিচার না হলে: নাহিদ ইসলাম

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

রংপুর, ২৯ অক্টোবর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।বুধবার সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে। তবে এর জন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে। ক্ষমতার লোভে কেউ জাতীয় ঐক্য ভাঙলে বা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে ফল বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না এবং জনগণের আস্থা হারাবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ কেবল একটি দলীয় প্রস্তাব নয়, এটি জনগণের মুক্তির দলিল। সনদ বাস্তবায়ন ছাড়া দেশের গণতন্ত্র পূর্ণতা পাবে না। ঐকমত্য কমিশন যেসব বিষয় সংবিধান সংস্কারের জন্য সুপারিশ করেছে, সেগুলো গণভোটে পাঠানো উচিত। জনগণই শেষ রায় দেবেন।”

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “নোট অব ডিসেন্ট কোনো অর্থ রাখে না। গণভোট ছাড়া সনদ বাস্তবায়ন মানে জনগণের মতামত উপেক্ষা করা। এছাড়া, গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা, যার কোনো বাস্তব মূল্য থাকবে না। আমরা জনগণের রক্তের ত্যাগ ভুলব না।”

error: Content is protected !!